প্রকৃতি কন্যা জাফলংয়ে হয়রানির শিকার পর্যটক

প্রকৃতি কন্যা জাফলংয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। বৃহস্পতিবার (০৫ মে) চাঁদা আদায়ের ঘটনা নিয়ে পর্যটকদের লাঠিপেটা করেন পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকরা।
পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এ মামলা দায়ের করেন আক্রান্ত পর্যটক ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর জুরাইন এলাকার বাসিন্দা সুমন সরকার।
মামলায় ঘটনার পর পরই আটক ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, পর্যটকের দায়েরকৃত মামলায় হামলাকারীদের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরো ৬-৭ জন জড়িত ছিলেন তাদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (০৫ মে) প্রবেশ ফি’র নামে জাফলংয়ে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে পর্যটকদের লাঠিপেটা করেন পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
এদিকে, মামলায় গ্রেফতারদের আজ শুক্রবার আদালতের হাজির করা হবে জানিয়েছেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (০৫ মে) জাফলংয়ে প্রবেশ ফি ইস্যুতে পর্যটকদের ওপর হামলা করে পর্যটন উন্নয়ন কমিটি নিয়োজিত পর্যটকরা। টিকিট ছাড়া ঢুকা যায় না যাবে না বলেই নারীর শরীরে হাত দেয় হামলাকারীরা। এ ঘটনার প্রতিবাদ করতে গেলেই ঢাকা থেকে ঘুরতে যাওয়া নারী-পুরুষদের বেধড়ক লাঠিপেটা করে তথাকথিত স্বেচ্ছাসেবীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বাংলাদেশ মনিটরকে বলেন,এটা চাঁদা নয়, প্রবেশ ফি হিসেবে আদায় করা হচ্ছে, যে টাকা উন্নয়ন খাতে ব্যবহার হচ্ছে। তবে প্রাকৃতিক পর্যটন এলাকায় প্রবেশ ফি বা চাঁদা আদায়ের যৌক্তিকতার প্রশ্নে তিনি বলেন, জেলা উন্নয়ন কমিটি নির্ধারণ করে দিয়েছে, উপজেলা প্রশাসন কেবল বাস্তবায়ন করেছে।
এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বাংলাদেশ মনিটরকে বলেন, পর্যটন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ১০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছিল। পর্যটন এলাকায় টিকিট কাউন্টারে তর্কাতর্কির জেরে পর্যটকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, বর্বরোচিত। এটার রেশ পড়বে পুরো জাফলং পর্যটন কেন্দ্রের ওপর। হামলাকারী স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি।
-B










