সাজেকে আটকা আড়াই শতাধিক পর্যটক

রাঙ্গামাটি: টানা প্রায় পাঁচদিনের ভারি বৃষ্টিপাতে খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে সারাদেশের যানচলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন প্রায় আড়াই শতাধিক পর্যটক।
জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীণ আক্তার জানান, সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়ক ডুবে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে সোমবার ও মঙ্গলবার সাজেকে যারা বেড়াতে এসেছে তারা মূলত আটকে পড়েছে। আনুমানিক পর্যটকের সংখ্যা প্রায় আড়াই শতাধিক হবে। ভারি বৃষ্টিপাতে কাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়িতেও বন্যার আশঙ্কা রয়েছে। তবে উপজেলার সব আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
-B










