উড়োজাহাজে হেনস্থার শিকার দুই সেবিকা

উড়োজাহাজে হেনস্থার শিকার দুই সেবিকাউড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা নিয়ে চর্চার আগুনেই ঘি পড়েছে। একজন বিদেশী পর্যটক ৫ জানুয়ারী নয়াদিল্লি থেকে গোয়া যাওয়ার গো ফার্স্টের (GO First)উড়োজাহাজে সেবিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে বিদেশী পর্যটক উড়োজাহাজ সেবিকাদের একজনকে তাঁর সঙ্গে সাথে বসতে এবং অন্যজনের সঙ্গে অশ্লীল কথা বলার জন্য জোর করেছিলেন। এই রকম ব্যবহাররে পরেই অভিযুক্ত বিদেশি পর্যটককে গোয়ার নতুন বিমানবন্দরে নিরাপত্তা সংস্থা CISF-এর কাছে হস্তান্তর করা হয় এবং নিয়ন্ত্রক DGCA-কেও বিষয়টি জানানো হয়। আরও বলা হয়েছে, যেদিন নতুন বিমানবন্দর চালু হয় সেদিনই ঘটনাটি ঘটে।
ঘটনাটি এমন একটি সময়ে সামনে এসেছে যখন এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে একজন মহিলা সহ-যাত্রীর উপর প্রস্রাব করা এক ব্যক্তির জেল হয়েছে। বর্তমানে উড়োজাহাজের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনা সামনে আসছে। কখনও বিমানকর্মীর দুর্ব্যবহার আবার কখনও যাত্রীদের সঙ্গে মারামারির খবর সামনে আসছে।
উল্লেখ্য, উড়োজাহাজে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি ৷ মার্কিন আর্থিক সংস্থা ‘ওয়েলস ফার্গো’-র ভারতীয় শাখার প্রধান পদে ছিলেন তিনি৷ সেই পদ থেকে অর্থাৎ চাকরি থেকে তাঁকে বরখাস্ত করে ওই মার্কিন কোম্পানি৷ প্রসঙ্গত, ফ্লাইটে বৃদ্ধার গায়ে ‘প্রস্রাব’ করার অভিযোগ উঠেছিল মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে থাকা ৭০ বছর বয়সী এক মহিলা যাত্রীর সঙ্গে। আর এই ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়ে এয়ার ইন্ডিয়া (Air India)।
-B










