দুই দিনব্যাপী নভোএয়ার জুডো প্রতিযোগিতা শুরু
A
মনিটর রিপোর্ট
Published: January 28, 2023 | 12:00 AM1 min read

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৮ তম জাতীয় জুডো প্রতিযোগিতা।
শুক্রবার (২৭ জানুয়ারী) রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরুসহ ফেডারেশন ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩১ দলের ৩১০ খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
-B
Spread the word










