ঘন কুয়াশায় ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে
A
মনিটর রিপোর্ট
Published: January 21, 2024 | 12:00 AM1 min read

ঢাকা: ঘন কুয়াশা থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে দুটি আন্তর্জাতিক ফ্লাইট। পরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে কাতারের দোহা থেকে আসা ইউএস–বাংলার একটি ফ্লাইট এবং ৯টা ৪৪ মিনিটে চীনের গুয়াংজু থেকে আসা ইউএস–বাংলার আরেকটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি)সকালে ওমানের মাসকাট ও চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বিমানের দুটি ফ্লাইট একই কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত ২ জানুয়ারি পাঁচটি এবং ৬ জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করেছিল।
-B
Spread the word










