ইউনাইটেড এয়ারলাইনসের ৮৫ কোটি ডলার মুনাফা
A
মনিটর রিপোর্ট
Published: January 21, 2023 | 12:00 AM1 min read

গত বছরের চতুর্থ প্রান্তিকে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে বেশি মুনাফা করেছে ইউনাইটেড এয়াররাইনস।
বৈশ্বিক অর্থনীতি নিয়ে উত্কণ্ঠা ও মূল্যস্ফীতির চাপেও গত বছর ভ্রমণ খাত চাঙ্গা থাকায় মুনাফায় ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি।
সম্প্রতি ইউনাইটেড এয়ারলাইনস জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ ডলার। মোট আয় হয়েছে ১ হাজার ২৪০ কোটি ডলার। প্লেন ভাড়া বৃদ্ধি এতে ভূমিকা রেখেছে। গত ডিসেম্বরে প্লেন ভাড়া পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সীমিত ফ্লাইটের বিপরীতে চাহিদা বেশি থাকায় প্লেন ভাড়া বেড়েছে।
এদিকে চলতি বছরেও পাইলটস্বল্পতার কারণে ফ্লাইট সংখ্যা সীমিত করবে বলে জানায় শিকাগোভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি।
-B
Spread the word










