বোয়িংকে বড় ক্রয়াদেশ দিতে যাচ্ছে ইউনাইটেড

বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। ৭৮৭ ড্রিমলাইনারের বড় একটি ক্রয়াদেশ চুক্তির বিষয়ে এরই মধ্যে কথাবার্তা হয়েছে। তবে কতটি বাহন সরবরাহের জন্য চুক্তি হচ্ছে সে বিষয়টি এখনো স্পষ্ট করে জানানো হয়নি।
এর আগে অক্টোবরে জানা গিয়েছিল, শতাধিক প্রশস্ত আকারের উড়োজাহাজ কিনতে চায় ইউনাইটেড। সেজন্য এয়ারবাস বিক্রির বিষয়ে বোয়িংয়ের দেয়া প্রস্তাব যাচাই-বাছাই করছে প্রতিষ্ঠানটি। ওই মাসেই বোয়িং জানিয়েছিল যে স্বল্পমূল্যে ৭৮৭ এসের উৎপাদন চালু রাখতে চায় তারা। এছাড়া ৪০০ প্রশস্ত আকারের উড়োজাহাজের ক্রয়াদেশ রয়েছে বলেও সে সময় জানায় বোয়িং। এজন্য পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাওয়ার প্রত্যাশাও জানিয়েছিল কোম্পানিটি।
এ চুক্তির বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বোয়িং ও ইউনাইটেড এয়ারলাইনস। তবে দুটি প্রতিষ্ঠানই নিশ্চিত করেছে যে প্রশস্ত আকারের উড়োজাহাজের চাহিদা ধীরে ধীরে বাড়ছে।
উৎপাদন জটিলতা কাটিয়ে বেশ লম্বা বিরতির পর গত আগস্টে প্রথমবারের মতো ৭৮৭ মডেলের উড়োজাহাজ সরবরাহ শুরু করে বোয়িং। এর আগে গত জুলাইয়ে নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পায় উড়োজাহাজগুলো।
-B










