অমৃত রেস্টুরেন্টের নতুন মেন্যুর মোড়ক উন্মোচন
A
মনিটর রিপোর্ট
Published: February 01, 2024 | 12:00 AM1 min read

বুধবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাঁকজমকের সাথে উন্মোচিত হলো অমৃত রেস্টুরেন্টের নতুন মেন্যু।
অনুষ্ঠানে জেসন সালগাদো (অপারেশন্স ম্যানেজার), রাকিব হোসাইন (ফুড এন্ড বেভারেজ ম্যানেজার ) এবং শেফ মোকাম সিংহ (সিনিয়র এক্সেকিউটিভ শেফ ) উপস্থিত সকলের সামনে উন্মোচন করেন এই নতুন মেন্যুটি।
জেসন সালগাডো (অপারেশন্স ম্যানেজার) সংবাদ সম্মেলনের শুরুতেই অমৃত রেস্টুরেন্টের সূচনা সম্পর্কে জানান।

তিনি বলেন, ২০০৭ সাল থেকে যাত্রা শুরু করে অমৃত রেস্টুরেন্ট সাফল্যের সাথে কাজ চালিয়ে যাচ্ছে।
সারিনার নতুন সিনিয়র এক্সেকিউটিভ শেফ মোকাম সিংহ তার ১০ বছরের অভিজ্ঞতা সম্পর্কে অতিথিদের জানান এবং নতুন মেনু সম্পর্কেও জানান।
রাকিব হোসাইন (ফুড এন্ড বেভারেজ ম্যানেজার) তার বক্তব্যে অমৃত এর অপারেশন এবং নিখুঁত, অত্যাধুনিক সার্ভিস সম্পর্কেও অবগত করেন অতিথিদের।
-B
Spread the word










