বাড়ছে মার্কিন ভিসা ফি
ভিসা আবেদনের ফি বাড়ানোর পথে রয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগ সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে ফি বাড়ানোর প্রস্তাব করে। এর আওতায় অতি দক্ষ বিদেশী কর্মীদের এইচ-১বি ভিসার ফিও বাড়ানো হচ্ছে।
এ বিষয়ে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বলেছে, ‘পরিচালন খরচ পুরোপুরি পুনরুদ্ধার করতে, সময়মতো কাজ সম্পাদন এবং জমা রাখা কাজ সম্পন্ন করার জন্য এই ব্যয় বাড়ানো হচ্ছে।’
নতুন প্রস্তাব অনুযায়ী, এইচ-১বি ভিসার খরচ ৪৬০ ডলার থেকে ৭৮০ ডলার, এল-১ এর ক্ষেত্রে ৪৬০ ডলার থেকে ১ হাজার ৩৮৫ ডলার বাড়বে। এ ছাড়া ও-১ ভিসার ফি ৪৬০ ডলার থেকে ১ হাজার ৫৫ ডলার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষা, ব্যবসা ও খেলায় অসামান্য অর্জন রয়েছে কিংবা যারা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত মুখ তারা ও-১ নন-ইমিগ্রেন্ট ভিসা পেয়ে থাকেন। সাধারণত এল-১ ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে কাজ ও বসবাসের অনুমতি দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিগুলো ভারত ও চীনের মতো দেশের কর্মী নিয়োগে এইচ-১বি ভিসার ওপর নির্ভর করে।
অভিবাসন বিভাগ বলছে, ফি বাড়ানো প্রয়োজন। কারণ সংস্থাটির ৯৬ শতাংশ তহবিল ভিসা ফাইলিং থেকে আসে। মার্কিন কংগ্রেস থেকে অর্থ আসে না।
সংস্থাটি আরো বলছে, কভিড-১৯ মহামারীতে ভিসা আবেদন কমে যাওয়ায় রাজস্ব কমেছে ৪০ শতাংশ।
সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, প্রস্তাবিত নিয়ম অনুযায়ী কিছু ফি বাড়ানো হবে। তবে কম আয় ও পিছিয়ে পড়া ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু মানবিক কর্মসূচির ক্ষেত্রে বাড়তি ফি মওকুফ ও ছাড় দেয়া হবে।

-B