‘হোটেল ফ্রি’ অফারের মেয়াদ বাড়াল ইউএস-বাংলা

‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারের মেয়াদ বাড়াল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কক্সবাজার অথবা মালদ্বীপের রাজধানী মালে রুটের ‘দুটি রিটার্ন টিকিট কিনলে দুই রাতের জন্য হোটেল ফ্রি’ অফারের মেয়াদ বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অফার সংগ্রহের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) মো. কামরুল ইসলাম বলেন, অফারটি ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। ৩১ জুলাইয়ের মধ্যে টিকিট কেটে যাত্রীরা ৩১ আগস্ট পর্যন্ত এ অফারে ভ্রমণ করতে পারবেন। তবে ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়ে অফারটি কার্যকর থাকবে না।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, অফারটি দুজন প্রাপ্তবয়স্ক পর্যটকের জন্য প্রযোজ্য হবে। প্রাপ্তবয়স্ক পর্যটকের সঙ্গে পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত স্ট্যান্ডার্ড হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এ ছাড়া হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি।
সমুদ্রকেন্দ্রিক পর্যটনকে আকৃষ্ট করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশি পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। সেই সঙ্গে মালদ্বীপের সৈকত, সাদা বালি, নীল সমুদ্রের জলরাশির সৌন্দর্য উপভোগের জন্য টিকিটের সঙ্গে হোটেল ফ্রি’র অফার দিয়েছে এয়ারলাইন্সটি, যা দেশীয় পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
-B










