ভয়েস কন্ট্রোল গুগল টিভি আনল হায়ার

উন্নত প্রযুক্তিসংবলিত ‘অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি’ বাজারে এনেছে হোম অ্যাপ্লায়েন্স পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ড ‘হায়ার’।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এ টিভির রিমোট কন্ট্রোলে বাটন না চেপে ভয়েসের মাধ্যমে বিভিন্ন চ্যানেল বদল করা যাবে, টাইপ না করে যাওয়া যাবে গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে। রয়েছে ১০ হাজারেরও বেশি অ্যাপস।
সম্প্রতি রাজধানীর দক্ষিণ বাসাবোয় নতুন একটি শোরুম ও অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফোরকে গুগল টিভি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং জিয়াংজিং এবং সেলস অপারেশন ডিরেক্টর আশরাফুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বসেরা পণ্য এবং পরিষেবা প্রদানের প্রতি হায়ার প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার বাসাবোয় নতুন শোরুমে গ্রাহক ব্যতিক্রমী পণ্য ও সেবা পাবেন। হায়ার-এর পণ্যের বাজার সম্প্রসারণে এ শোরুম বিশেষ ভূমিকা রাখবে।
-B










