বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বিমানের
বরাবরের মতো ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরাও ফুটবলপ্রেমী। প্রতি ৪ বছর পর যখন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়, তখন সবাই একসঙ্গে পছন্দের দলের সমর্থনে মেতে উঠে উন্মাদনায়।
বিশ্বকাপে অংশ নেওয়া শক্তিমত্তায় এগিয়ে থাকা বড় দলগুলোর পতাকা পতপত করে উড়তে দেখা যায় এদেশে। এসব পতাকা দেখে বোঝা যায় বাঙালিরা কতটা ফুটবলপ্রেমী। এবারও এর ব্যতিক্রম হয়নি।
এবার এই উন্মাদনায় অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। মাটি থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় বসে ইনফ্লাইট এন্টারটেইনমেন্টের (আইএফই) মাধ্যমে মনিটরে লাইভ বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অত্যাধুনিক ৭৮৭ ড্রিমলাইনারের যাত্রীরা এ সুযোগ পাচ্ছেন।
সোমবার (২৮ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এ পেইজে লন্ডন-সিলেট রুটের ফ্লাইট বিজি ২০২ এর অভ্যন্তরে ধারণ করা আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করা হয়েছে।
-B










