ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ : ৮ লাখ ৪৫ হাজার নতুন হোটেল কক্ষের পরিকল্পনা

সৌদি আরবে চার লাখের বেশি হোটেল কক্ষ রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৮ লাখ ৫৪ হাজার নতুন কক্ষ করার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালে রিয়াদে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনকে ঘিরে এ ঘোষণা দিয়েছে সৌদি আরব।
এছাড়া দেশটি পর্যটনে নতুন লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ইভেন্টটির স্লোগান করা হয়েছে, ‘পরিবর্তনের যুগ: সুন্দর আগামীর জন্য একসঙ্গে’।
আরও পড়ুন: নবায়নযোগ্য ও উন্নত এভিয়েশন জ্বালানিবিষয়ক কনসোর্টিয়ামে যোগ দিল এমিরেটস
এক্সপো ২০৩০-এর স্বাগতিক দেশটি পর্যটন খাতের দ্রুত বৃদ্ধিতে অবদান রাখবে, যা এরই মধ্যে বৈশ্বিক পর্যটন খাতের ক্রমবর্ধমান গন্তব্য হয়ে উঠেছে।
এছাড়া দেশটির আয়ের উৎসে বৈচিত্র্য আনতে সাহায্য করবে এ এক্সপো। এটি পর্যটনকে জিডিপির দ্বিতীয় বৃহত্তম উৎস করে তুলবে। ইভেন্টটি নতুন চাকরি ও বিনিয়োগের সুযোগও তৈরি করবে।
এক্সপো ২০৩০ সৌদি পর্যটন কর্তৃপক্ষকে লাখ লাখ পর্যটক আকর্ষণে সাহায্য করবে। পর্যটন স্পট ছাড়াও প্রাকৃতিক, জলবায়ু ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পর্যটকদের উৎসাহিত করবে।
অনুষ্ঠানটি বেসরকারি পর্যটন খাতের জন্য নতুন দিগন্ত ও অভূতপূর্ব বিনিয়োগের সুযোগ খুলে দেবে।
এক্সপো ২০৩০ আয়োজন করার জন্য সৌদি পর্যটন কর্তৃপক্ষ প্যারিসের প্লেস ভেন্ডোমের মিডিয়া ওয়েসিস প্যাভিলিয়নে অংশ নিয়েছিল।
ইভেন্টের লক্ষ্য ছিল মিডিয়া কভারেজের ধারণা বিকাশ করা। জাতীয়, স্থানীয় ও আন্তর্জাতিক প্রধান অনুষ্ঠানগুলোয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা।
ইলেকট্রনিক ভিসা ইস্যু করার অভূতপূর্ব ব্যবস্থার কারণে বিশ্বব্যাপী ৫৯টির বেশি দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে যাতায়াত সহজ হয়ে উঠেছে।
রিয়াদে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক উদ্বোধন, আগামী সাত বছরের মধ্যে ১২ কোটি যাত্রীর উচ্চাকাঙ্ক্ষী ধারণক্ষমতা দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাতে বিপুল আয়ের ইঙ্গিত দিচ্ছে। এরই অংশ হিসেবে এক্সপো ২০৩০-এর মাধ্যমে সৌদি আরব সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানাবে।
৬০ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে এক্সপো ২০৩০। ২৪৬ জন অংশগ্রহণকারী এটি দেখতে পাবে।
এছাড়া এক্সপো ২০৩০-এর অফিশিয়াল ওয়েবসাইটটি ঐতিহাসিক মেটাভার্স প্যাভিলিয়নে ১০০ কোটির বেশি ডিজিটাল ভিজিটসহ আনুমানিক চার কোটি ভিজিটর পাবে।
এছাড়া সৌদি আরব ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করবে। এটি জাপানের ওসাকায় অনুষ্ঠিত হবে।
-B










