শেষ হলো বিশ্ব রোবট সম্মেলন

বেইজিং: চীনের রাজধানী বেইজিংয়ে শেষ হলো বিশ্ব রোবট সম্মেলন। ২১আগস্ট শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় ২৫ আগস্ট। ৫ দিনের এ সম্মেলনে নিজেদের তৈরি রোবট প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
মানুষের আদলে তৈরি রোবটের পাশাপাশি দূর থেকে অপারেশন করতে সক্ষম রোবটেরও দেখা মিলেছে এই সম্মেলনে। বেইজিংয়ের তাসিং জেলার ইচুয়াংয়ের বেইজিং এ টরং ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এখানে দেখা মিলেছে অবাক করা সব রোবটের।
প্রাচীন চীনের কবি লি পাইয়ের মতো দেখতে রোবট শুনিয়েছে লিপাইয়ের কবিতা। আরও ছিল সুপার হিরো রোবট, ঘর গৃহস্থালি কাজ করার রোবট, বাগান থেকে ফল তোলার রোবট, গাড়ি চালানো রোবট, বিড়াল, কুকুর রোবট, প্রজাপতি রোবট ইত্যাদি। ১৬০টির বেশি দেশী ও আন্তর্জাতিক রোবোটিকস কোম্পানির ছয়শর বেশি রোবট এখানে প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনীতে ৫০টির বেশি নতুন পণ্য প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে।
২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত চীন এক লাখ ৯০ হাজারের বেশি কার্যকর রোবট সংক্রান্ত পেটেন্ট লাভ করেছে যা বিশ্বের মোট সংখ্যার দুই তৃতীয়াংশ।
টেসলা এবং সিয়াসুনের মতো বড় প্রতিষ্ঠানসহ বিশ্বের ১৬৯টি কোম্পানি এতে অংশ নিয়েছে । অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ৬০০টিরও বেশি ইউনিট রোবট প্রদর্শন করেছে। এর মধ্যে ৬০টিরও বেশি রোবট প্রথমবারের মতো এই সম্মেলনে তাদের ওয়ার্ল্ড ডেব্যু করেছে।
-B










