আগস্টে বাজারে আসছে শাওমির এমআইএস ফোল্ড ৩

শাওমি ২০২১ সালে প্রথম ফোল্ডেবল ফোনের দুনিয়ায় পা রাখে। পরের বছর দ্বিতীয় জেনারেশনের ফোল্ডেবল ফোন এমআইএস ফোল্ড ২ দিয়ে বাজারে বেশ সাড়া ফেলে কোম্পানিটি। এবার ফোনটির নতুন ভার্সন আনতে যাচ্ছে জনপ্রিয় এ মোবাইল ফোন কোম্পানি।
স্মার্টফোনপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগস্টেই বাজারে আসছে এমআইএক্স ফোল্ড ৩। শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এমআইএক্স ফোল্ড ৩-তে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ফোল্ডিং ফোন হিসেবে এটিতে থাকছে একটির বেশি ডিসপ্লে প্যানেল। স্ক্রিনে ব্যবহার হয়েছে গরিলা গ্লাস ৫। থাকছে ৮ দশমিক শূন্য ১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে।
ফোনটির মূল ক্যামেরায় থাকছে নতুনত্ব। থাকছে সনি আইএমএক্স৯৮৯ সেন্সরের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। তবে অন্যান্য লেন্স থাকবে ফোল্ড ২-এর মতোই। অর্থাৎ ৮ মেগাপিক্সেলের টেলিফটো ও ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। ৬৭ ওয়াটের চার্জিং স্পিডের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ ফোনে।
- -B










