এটিটিআই এর কোর্সের শিক্ষার্থীদের প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ


ঢাকাঃ বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাতকে এগিয়ে নিতে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ৪৫ বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আটাব ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এটিটিআই) আটাবের একটি প্রতিষ্ঠান। এই ট্রেনিং ইনস্টিটিউট এর Ticketing and Reservation (NTVQF Level-2) কোর্স এর শিক্ষার্থীদের প্রশিক্ষণ সমাপনী সনদ ও আটাবের নবাগত মেম্বারশীপ সনদ বিতরণী অনুষ্ঠান ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবের সভাপতি জনাব এস. এন মঞ্জুর মোর্শেদ। সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন আটাবের মহাসচিব জনাব আবদুস সালাম আরেফ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাবা আফসিয়া জান্নাত সালেহ, অর্থসচিব জনাব আবদুর রাজ্জাক, জনসংযোগ সচিব জনাব আতিকুর রহমান সাংস্কৃতিক সচিব জনাব মোহাম্মদ তোয়াহা চৌধুরী, এবং আটাবের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সনদপত্র বিতরণ করেন এবং ভ্রমণ ও পর্যটন খাত বিষয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আটাব সভাপতি জনাব এস. এন মঞ্জুর মোর্শেদ এয়ারলাইন্সের কার্যক্রম ও ব্যবস্থাপনা মনিটরিং করার জন্য কমিটি গঠন করার আহ্বান জানান। বিভিন্ন এয়ারলাইন্সের নিকট ট্র্যাভেল এজেন্সীর রিফান্ড বাবদ পাওনা অর্থ আদায়ের নির্দেশনা প্রদান করার অনুরোধ জানান। এছাড়াও মহাসচিব জনাব আবদুস সালাম আরেফ ট্রাভেল এজেন্সীর লাইসেন্স নবায়ন সহজীকরণ ও দ্রুততার সাথে নবায়ন প্রদান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ যেন দূর্নীতি না করতে পারে তার জন্য নির্দেশনা ও যথাযথ ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানানো হয়। তাদের লিখনী ও প্রচারের মাধ্যমে আটাবের কার্যক্রম ও আটাব ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এটিটিআই) এর প্রচারণার আহ্বান জানানো হয়।
- T










