চট্টগ্রামের লা মেনসা রেস্টুরেন্টে তিন দিনব্যাপী পিঠা উৎসব


ঢাকাঃ শীতে নগরবাসীকে মনভোলানো পিঠার স্বাদ দিতে এবং শীতের উৎসবকে আরও রঙিন করতে লা মেনসা চট্টগ্রাম আয়োজন করেছে তিন দিনব্যাপী পিঠা উৎসব। ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে পিঠা উৎসবটি চলছে ২৩ জানুয়ারি পর্যন্ত।
২১ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রে অবস্থিত “লা মেনসা” রেস্টুরেন্টে পিঠা উৎসব-২০২৩ এর উদ্বোধন করা হয়। পিঠা উৎসব-২০২৩ এর প্রথম দিনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এম এ মালেক মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সেই সাথে আরও উপস্থিত ছিলেন লা মেনসা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দীন।

পিঠা উৎসবে রয়েছে পিঠার নানা বিলাসী ও বাহারি আয়োজন। চিতোই পিঠা, পাটিসাপটা, পুলিপিঠা, নকশি পিঠা, তেলে পিঠা, দুধ খেজুর, মুগ শোলা, গোলাপ পিঠা, লবঙ্গ লতিকা, সেউই পিঠা, বাদশাহী পিঠা, রসমঞ্জুরি,ভাপা পুলি, ঝাল পান্তুয়া,কাটা পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, দুধ পিঠা, পাকানো পিঠা, পাকোয়ান পিঠা, পক্কন পিঠা, পাটিসাপটা, কুশলি পিঠাসহ হরেক রকমের দেশীয় পিঠার সমাহার।
এ আয়োজন নিয়ে লা মেনসা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দীন বলেন, নগরবাসী ও নতুন প্রজন্মের কথা চিন্তা করেই আমরা এই উৎসবের আয়োজন করেছি, যাতে করে তারা ঐতিহ্যবাহী দেশীয় পিঠার অতুলনীয় স্বাদ উপভোগ করতে পারেন।
অনুষ্ঠানে আগত অথিতিরা এই পিঠা উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাঙ্গালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই পিঠা উৎসব। আর বাঙ্গালী সংস্কৃতিকে লালন করার জন্য এবং নতুন প্রজন্মের কাছে নানা রকমের বাহারি পিঠার আয়োজন সত্যি প্রশংসার যোগ্য।শীতের কুয়াচ্ছন্ন সকাল কিংবা সন্ধ্যায় ঘরে ঘরে পিঠার আয়োজন যেন এক চিরাচরিত নিয়ম। যা বহমান যুগের পর যুগ ধরে।
- T










