ঢাকা বিমানবন্দরে যাত্রী, প্রবাসীদের হয়রানি বন্ধে শিক্ষার্থীরা


ঢাকাঃ ১৪ আগস্ট ঢাকার হযরত শাহজানাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম-দুর্নীতি রুখতে এবং যাত্রী ও রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধের তাগিদে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
৯টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থীরা।
এ সময় যাত্রী ও প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে শিক্ষার্থীরা।
দুই ঘণ্টা আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এরইমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলিও আমরা ছাত্রদের জানিয়েছি।”
এখানে যে প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রতিটি সংস্থার সঙ্গে সমন্বয় করে যেভাবে কাজগুলো করা হয়, প্রতিটি বিষয় শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে। আর কী কী কাজ করা সম্ভব, সেগুলোও জানানো হয়েছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।
T










