শিশুদের জন্য ডিপিএস চালু করলো ইবিএল


ঢাকাঃ পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ‘ইবিএল লিটল স্টার’ শীর্ষক একটি আকর্ষণীয় ডিপিএস পরিষেবা চালু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। ১০ই নভেম্বর রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই পরিষেবাটি চালু করে ইবিএল। সঞ্চয় প্রকল্পটি শিশুদের ভবিষ্যৎ শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য প্রয়োজনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।
পরিবারগুলো নিজেদের সুবিধা মতো বিভিন্ন অংকের, বিভিন্ন মেয়াদী ডিপিএস করার সুবিধা পাবে। সঞ্চয়ের ক্ষেত্রে সূদের হারও আকর্ষণীয় করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা প্রদানে আগেভাগেই পরিকল্পনা করতে পারবেন অভিভাবকগণ।
এ প্রসঙ্গে, ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “আমরা মনে করি, শিশুদের আর্থিক সুরক্ষার ব্যাপারটি নিয়ে প্রথম থেকেই পরিকল্পনা করা উচিৎ। ইবিএল লিটল স্টার সাধারণ কোনও উপহার নয়, বরং এমন একটি উপহার যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। আমরা চাই, অভিভাবকগণ তাদের শিশুদের জন্য এমন একটি আর্থিক ভিত্তি তৈরি করুক, যার ওপর দাঁড়িয়ে তারা নিজেদের জীবন গড়তে পারে”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অফ লায়াবিলিটি বিজনেস আল মামুন আনসার, ব্যাংকাশিউরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং এর সিনিয়র ব্যবস্থাপক মোঃ খায়রুল হাসান।
- T










